বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে শপথ নিয়েছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৫ অপরাহ্ন

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে শপথ গ্রহণ করেছেন । এরপর এক বক্তব্যে ভয়াবহতম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশের জন্য ‘ইতিহাস পুনর্লিখন’-এর অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শপথ গ্রহণের আগে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এই বিজয় আমাদের সকলের। দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।’

শ্রীলঙ্কার প্রচলিত রাজনৈতিক ধারার লঙ্ঘনকারী হিসেবে নিজেকে উপস্থাপন করে থাকেন বামপন্থী দিসানায়েকে। বিশ্লেষকদের মতে, দুর্নীতি ও কুসংস্কারে জর্জরিত দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রতীক হিসেবে তাকে মনোনীত করেছেন জনগণ।

তিনি আরও বলেছেন, ‘লাখো কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা আমাদের সামনে যাওয়ার প্রেরণা যোগায়। শ্রীলঙ্কার ইতিহাস পুনর্লিখনে আমরা প্রস্তুত।’

নির্বাচনী প্রচারণাকালে, দেশবাসীকে সুশাসন ও কঠোর দুর্নীতিবিরোধী পদক্ষেপের অঙ্গীকার করেছিলেন দিসানায়েকে।

এছাড়া শ্রীলঙ্কার উৎপাদন, কৃষি ও আইটি খাতের প্রভূত উন্নতির বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল মনাটারি ফান্ড (আইএমএফ) এর কবজা থেকে দেশকে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও চুক্তির বিষয়েও বদ্ধপরিকর দিসানায়েকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে দিসানায়েকেকে অভিনন্দন জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর