বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভিয়েতনামে টাইফুন ইয়াগিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

উত্তর ভিয়েতনামে তাইফুন ইয়াগির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সরকার একথা জানায়। খবর এএফপি’র।
কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক রিপোর্টে বলেছেন,  এতে প্রায় ১২৮ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী তাইফুন।
শনিবার ঘণ্টায় ১৪৯কিলোমিটার (৯২ মাইল)-এর বেশি গতিবেগে আঘাত হানার পর তাইফুনটি অনেক সেতু জভেঙে দিয়েছে, ভবনের ছাদে ফাটল ধরিয়েছে এবং বহু কল-কারখানা ক্ষতিগ্রস্ত করেছে।
এর ফলে দেশের উত্তরাঞ্চল মারাত্মক বন্যার সাথে কবলে পড়েছে, বেশ কয়েকটি জনপদ আংশিকভাবে পানির নিচে রয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে  সরে যেতে  বাধ্য হয়েছে। অনেকে  বিদ্যুৎ বিচ্ছিন্নতার সাথে লড়াই করছে। হ্যানয়ের উপকণ্ঠে একটি এলাকায় ১৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা জানান, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৫ লাখ হাঁস-মুরগির পাশাপাশি ২৫০০ শূকর, মহিষ ও গরু মারা গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর