বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক এমপি ছোট ম‌নি ও তার ভাই বড় মনির বাসায় মিলল রাইফেলের বাক্স-ম্যাগাজিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

টাঙ্গাইলে সা‌বেক প্রভাবশালী সংসদ সদস‌্য (এমপি) তানভীর হাসান ছোট মনি ও তার বড় ভাই আওয়ামী লীগ নেতা গোলাম কিব‌রিয়া বড় ম‌নির বাসায় অভি‌যান চা‌লি‌য়ে‌ছে যৌথবা‌হিনী।  

সোমবার (৯ সে‌প্টেম্বর) টাঙ্গাইল শহ‌রের পূর্ব আদালত পাড়ায় ছোট ও বড় ম‌নির বাসায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালা‌নো হয়।

তারা একই ভবনের তৃতীয় তলায় থাকেন। অভিযা‌নে বাসার তৃতীয় তলা থে‌কে রাইফেলের এক‌টি প্লাস্টিকের বাক্স, এক‌টি অতিরিক্ত ম্যাগাজিন, ক্লিনিং কিট, ম্যাগাজিন লোড করার ক্লিপ, ম্যাগাজিন কাভার ও শর্টগানের এক‌টি খালি কাভার উদ্ধার করা হয়। এসময় উপ‌স্থি‌ত ছি‌লেন- সেনাবা‌হিনীর ক্যাপ্টেন গোলাম মোস্তানজিদ শাওন, জেলা প্রশাস‌কের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানসহ পুলিশ সদস‌্যরা।

তবে গোলাম কিবরিয়া বড় মনির স্ত্রী নিগার আফতাব দাবি করেন, বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে অস্ত্রসহ অন্যান্য মালামাল লুট করেছে।

অভিযা‌নে নেতৃত্ব দেন জেলা প্রশাস‌কের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। তিনি অভিযা‌নের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, যে‌হেতু যৌথবা‌হিনীর অভিযান ছিল, তাই সেনাবা‌হিনীর প‌ক্ষ থে‌কে বিবৃ‌তি পাওয়া যা‌বে।

এ বিষ‌য়ে জান‌তে জেলার অতি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম) মো. শরফু‌দ্দিন জানান, অভিযা‌নের বিষয়‌টি জা‌নি না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর