বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এক লাখের বেশি লোকের বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

লাখের উপরে বেশি বামপন্থী বিক্ষোভকারী শনিবার ফ্রান্স জুড়ে সমাবেশ করেছে। মধ্য-ডান মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার প্রতিবাদে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁনের ‘ক্ষমতা কুক্ষিগত’ করার নিন্দা জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। 
স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে,প্যারিসে ২৬ হাজার সহ দেশব্যাপী ১ লাখ ১০ হাজার লোক রাস্তায় নেমেছিল, তবে একজন নেতৃস্থানীয় বামপন্থী নেতা দাবি করেছেন, ফ্রান্স জুড়ে ৩ লাখ লোক বিক্ষোভে যোগ দিয়েছেন।
পশ্চিমে ন্যান্টেস, দক্ষিণে নিস এবং মার্সেই এবং পূর্বে স্ট্রাসবুর্গ সহ ফ্রান্সের বিভিন্ন শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাক্রোঁ বৃহস্পতিবার ৭৩ বছর বয়সী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, বার্নিয়ার ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট আলোচক হিসাবে কাজ করেছিলেন।
জুন-জুলাইয়ের নির্বাচনের পরে সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি সত্ত্বেও বামপন্থী জোট ফ্রান্সের বৃহত্তম রাজনৈতিক ব্লক হিসাবে আবির্ভূত হয়, এই জোট ম্যাক্রোঁর বার্নিয়ারের নিয়োগের নিন্দা জানিয়েছে।
জোট চেয়েছিল ৩৭ বছর বয়সী অর্থনীতিবিদ লুসি ক্যাসেটস প্রধানমন্ত্রী হোক। কিন্তু ম্যাক্রোঁ সেই ধারণা বাতিল করেন, এই যুক্তি দিয়ে যে তিনি ঝুলন্ত সংসদে আস্থা ভোটে টিকে থাকতে পারবেন না।
শনিবার, অনেক বিক্ষোভকারী ম্যাক্রোঁর (৪৬) উপর তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেউ কেউ তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর