বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জেদ্দাগামী বিএনপি নেতাকে আটকে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর আলম চৌধুরীকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার ফ্লাইটে জেদ্দা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে তাকে আটকে দেওয়া হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল সন্ধ্যায় বলেন, বেলা আড়াইটার দিকে মনজুর আলম চৌধুরী নামের এক জেদ্দাগামী যাত্রীকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার আপত্তির কারণেই তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের কোতোয়ালী থানার জামালখান এলাকার একটি বহুতল আবাসিক ভবনের পার্কিং থেকে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করা হয়। গাড়িটির নম্বর চট্ট–মেট্রো ঘ-১১-৫৩৪৪। বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনে গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধন করা। এ ছাড়া ঠিকানা হিসেবে নগরের আসাদগঞ্জ এস আলম ভবনের ঠিকানা দেওয়া আছে। বহুতল ওই ভবনের একটি ফ্ল্যাটে থাকেন কোতোয়ালী থানার বিএনপির সভাপতি মনজুরুল আলম চৌধুরী।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর