বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাংবাদিকদের ওপর হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:২১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়াসহ দুই সাংবাদিকের ওপর হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।

আল সাদী ভূইয়ার ওপর হামলা গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়ার পাঁয়তারা উল্লেখ করে সমাবেশে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, একসময় আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় যেসব চাঁদাবাজি হতো, এখন অন্য রাজনৈতিক দলের ব্যানারে সেসব করা হচ্ছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে পুঁজি করে একদল সিন্ডিকেট-চাঁদাবাজি পুনর্বাসনের চেষ্টা করছে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, এতদিন আওয়ামী লীগ নির্যাতকের ভূমিকায় ছিল। এখন আরেকটি দল এটা করার চেষ্টা করছে। তিনি শাহবাগ থানার ১৯ ও ২০ নাম্বার ওয়ার্ডে সাবেক কাউন্সিল রোকসানা ইসলাম চামেলী ও বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সমন্বয়ক সারজিস আলম বলেন, বিগত সরকার রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজির চক্র গড়ে তুলেছে। এতদিন তারা একটি সিন্ডিকেট করেছে, এখন সমঝোতার মাধ্যমে আরেকটি রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে।

সমাবেশে আরও বক্তব্য দেন উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আবু বাকের মজুমদার, তরিকুল ইসলাম, শিক্ষার্থী আশরেফা খাতুনসহ প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর