শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

খামেনির দাফন ৯ জুলাই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিকে আগামী ৯ জুলাই তার নিজ শহর উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে বলে শনিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

প্রায় ৩৭ বছর ইরানের নেতৃত্ব দেওয়া খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, রাজধানী তেহরানে আগামী ৪ জুলাই থেকে তিন দিনব্যাপী তার বিদায়ী আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৭ জুলাই পবিত্র নগরী কোমে আরেকটি শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চ মাসে নির্ধারিত দাফন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।

জাতীয় পর্যায়ের এই শোকানুষ্ঠান শুরুর দিন ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সঙ্গেও মিলে যাচ্ছে। এ বছর দেশটি স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে।

খামেনির মৃত্যুর পর মার্চের শুরুতে তার ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পিতার সঙ্গে একই হামলায় আহত হওয়া মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর থেকে এখনো জনসমক্ষে আসেননি। তার নামে প্রকাশিত বিবৃতির মাধ্যমেই তিনি যোগাযোগ রক্ষা করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর