শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

কুয়েতের কাছে প্রায় ২ বিলিয়ন ডলারের ড্রোন-প্রতিরোধী অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালে ইরানের হামলার শিকার হওয়া উপসাগরীয় দেশ কুয়েতের কাছে ১ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ওয়াশিংটন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, কুয়েতকে ড্রোন প্রতিরোধী প্রযুক্তি কেনার অনুমতি দেওয়া হয়েছে। এসব প্রযুক্তি সরবরাহ করবে প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক হিসেবে পরিচিত।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রস্তাবিত অস্ত্র বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনে সহায়তা করবে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যুক্তরাষ্ট্রের একটি ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র দেশের নিরাপত্তা আরও জোরদার করবে।’

চলতি সপ্তাহের শুরুতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলায় একজন নিহত এবং ৬৩ জন আহত হওয়ার পর দেশটির কর্মকর্তারা ‘ইরানি আগ্রাসনের’ তীব্র নিন্দা জানিয়েছে।

তবে তেহরান এ হামলায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। ইরানের দাবি, ঘটনাটি ছিল ‘মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটিজনিত ভুল’ এবং হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ বিমান হামলার জেরে শুরু হওয়া সংঘাত থামাতে গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সেই যুদ্ধবিরতি বহাল থাকা সত্ত্বেও মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, আর সর্বশেষ হামলাগুলোও তারই অংশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর