শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইসরায়েলের লেবানন দখলের স্বপ্ন কখনোই সফল হবে না: হিজবুল্লাহ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:২১ অপরাহ্ন

লেবাননের হিজবুল্লাহ’র মহাসচিব ‘দক্ষিণ লেবানন মুক্তি ও প্রতিরোধ দিবস’ উপলক্ষে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকা ও ইসরাইলকে অপমানিত ও পরাজিত করতে সক্ষম হয়েছে।লেবাননের হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম রোববার দক্ষিণ লেবাননকে দখলদার জায়নবাদী শাসনের কবল থেকে মুক্ত করার বার্ষিকী উপলক্ষে বলেন, ইসলামি বিপ্লবের নেতা হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর নেতৃত্বে ইরান মাথা উঁচু করে বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে এক অসাধারণ শক্তি ও স্বাধীনতাকামী বিশ্বের আশ্রয়স্থলে পরিণত হবে।

শেখ নাঈম কাসেম আরও বলেন, দক্ষিণ লেবাননকে মুক্ত করাটা ছিল প্রতিরোধ বাহিনী, লেবানের সেনাবাহিনী ও জনগণের যৌথ সহযোগিতার ফসল। প্রতিরোধ ও মুক্তি দিবসটি সব লেবাননি, বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষ এবং ফিলিস্তিনের উৎসব।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, ইসরাইলের পরিকল্পনা হচ্ছে প্রতিরোধ বাহিনীকে নির্মূল করা এবং ধাপে ধাপে লেবানন দখল করা। কিন্তু তারা কখনোই এতে সফল হবে না।-সূত্র:  পার্সটুডে


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর