মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হরমুজ প্রণালীতে কোরিয়ান জাহাজে হামলা: ইরানের কাছে ব্যাখ্যা চাইল দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

হরমুজ প্রণালীর কাছে দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও বিস্তারিত বিবরণ চেয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই দাবি জানান। 

ফোনালাপে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর নেপথ্যের কারণ উদঘাটনে ইরানি প্রতিপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে দক্ষিণ কোরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন, হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থান এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এই হামলার পেছনে ইরান ছাড়া অন্য কোনো পক্ষের জড়িত থাকার সম্ভাবনা খুবই কম। তবে ইরান এখনও এই অভিযোগ ও ব্যাখ্যা চাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর