বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, তিনি জাতির সম্পদ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার জালান কাপার বাতু ৫-এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার (১৩ মে) ভোরে পথ চলার সময় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিলে ওই যুবক পাশের একটি গভীর ড্রেনে ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ভোরে বন্দর ক্লাং অভিমুখে যাওয়ার সময় একটি কালো রঙের স্পোর্টস ইউটিলিটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই পথচারী বাংলাদেশিকে সরাসরি চাপা দেয়। এতে ওই ব্যক্তির পেটে মারাত্মক আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘাতক গাড়িটি দুর্ঘটনার পর না থেমে দ্রুত গতিতে পালিয়ে যায় বলে জানা গেছে।

উত্তর ক্লাং জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এস. বিজয়া রাও এক বিবৃতিতে জানিয়েছেন, পুলিশ বর্তমানে পলাতক চালক ও ঘাতক গাড়িটিকে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জনসাধারণকে এই দুর্ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।

এদিকে, ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনাল ডিরেক্টর আহমেদ মুখলিস মোখতার জানান, ভোর ৩টা ২৩ মিনিটে তারা জরুরি ফোন পান এবং দ্রুত উত্তর ক্লাং ফায়ার স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে পাঠান। পুলিশ প্রধান বিজয়া রাও সবাইকে সতর্কতার সাথে গাড়ি চালানোর এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর