বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

ইতালির রাজধানী রোমে একটি আবাসিক বাসার ভেতর থেকে একই পরিবারের তিন বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

গতকাল শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিওতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা হলেন এক দম্পতি ও তাদের নাবালিকা কন্যা। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার কারণ বা সন্দেহভাজন সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিহত পরিবারটি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে তাদের বাংলাদেশের গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

রোম পুলিশ জানিয়েছে, এটি একটি অত্যন্ত সংবেদনশীল মামলা এবং সব দিক বিবেচনা করে তদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর