রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার ঢাকায় এসেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই : চিফ হুইপ নূরুল ইসলাম মনি ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন।

আজ রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। ইন্টারপোল মেইলের মাধ্যমে দুদককে এ বিষয়ে নিশ্চিত করেছে।

২০২৫ সালের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। একই বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে সেই বছরের জুলাই মাসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করে দুদক।

এর আগে, ১৯৮৪ সালে শেখ আবদুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর