বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়।

আজ রোববার (১০ মে) চেন্নাইয়ে দেওয়া এই ভাষণে তিনি নিজেকে ‘সাধারণ মানুষ’ হিসেবে তুলে ধরে বলেন, তৃণমূল থেকে উঠে আসায় জনগণ আমাকে গ্রহণ করেছে।

 বিজয় বলেন, আমি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করবোনা । সরকারের কাজের মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময়ও চান ৫১ বছর বয়সী এই নেতা।

একই সঙ্গে তিনি বলেন, ‘আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না। আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে সরকার পরিচালনায় নিজের পূর্ণ নিয়ন্ত্রণ এবং জোটসঙ্গীদের চাপমুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন বিজয়।

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নতুন মন্ত্রিসভায় বিজয়ের দল টিভিকের ঘনিষ্ঠ নেতাদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সরকার গঠনে সমর্থন দিলেও রাহুল গান্ধী এর কংগ্রেস থেকে কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দুটি গুরুত্বপূর্ণ নথিতে সই করেছেন বিজয়। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন।

এ ছাড়া রাজ্যের আর্থিক অবস্থা তুলে ধরতে শিগগিরই একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি টাকা। এর মধ্যে ২১৩ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে এবং ১০০ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর