শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ভুমিধস জয়ের পথে, বড় পরাজয়ের মুখে তৃণমূল!

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৬:০১ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার চলমান প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

আজ সোমবার (০৪ মে) বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৩টি আসনে, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৬টি আসনে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এ নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে।

অন্যদিকে, প্রধান বিরোধী দল বিজেপি পেতে পারে উল্লেখযোগ্য জয়।

বর্তমান প্রবণতা শেষ পর্যন্ত বজায় থাকলে, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে পারে বিজেপি।

এদিকে ভোট গণনার মধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও উত্তেজনার খবর পাওয়া গেছে।

সর্বশেষ আজ দুপুরে কোচবিহারের দিনহাটা এলাকায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর