বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের স্থানে জাদুঘর করার পরিকল্পনা ইরানের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

ইরানের কেন্দ্রীয় অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইলি বোমা হামলায়  ক্ষতিগ্রস্ত স্থানকে একটি জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা করেছে দেশটির কর্তৃপক্ষ। 
এমনটাই জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

ইসফাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্রধান জাফরুল্লাহ কালান্তারি গতকাল শনিবার বলেন, ‘বর্তমান ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের এলাকাটিকে একটি যুদ্ধ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে, যা দেশের ইতিহাসে বৈজ্ঞানিক নিপীড়নের একটি দলিল হিসেবে সংরক্ষিত হয়ে থাকবে।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ ও আধুনিক সরঞ্জাম সরবরাহের জন্য আলাদা জমি বরাদ্দ করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও স্থাপনায় প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ ডলার।

ইসফাহানের এই বিশ্ববিদ্যালয়টি ইরানের অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান।

গত মার্চ মাসে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়, যা পরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন যে, রাজধানী তেহরানসহ ইরানজুড়ে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, আবাসিক এলাকা ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর