শুক্রবার (১ মে) রাত ১০টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩টি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি গতকাল (শুক্রবার) রাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং জাতীয় গ্রিডে তা সরবরাহ করা হচ্ছে।
বয়লারের পাইপ ফেটে যাওয়ার কারণে ইউনিটটি গত ২৫ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
পাশ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত এবং কৃষি প্রধান উত্তরাঞ্চলের ৮ জেলায় সেচের সুবিধার্থে ২০০৬ সালে তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়েছিল।
শুরুতে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এরপর ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট যুক্ত করা হয়েছে। তবে ত্রুটিসহ বিভিন্ন কারণে কেন্দ্রটি কখনো পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।