আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) তথ্যমতে, স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় জিলকদ মাসের এই নতুন চাঁদের ছবি তোলা সম্ভব হয়। উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ছবি তোলার সময় চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।
জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বে একটি বিশেষ গবেষক দল এই ঐতিহাসিক মুহূর্তটি ধারণ করেন। এই অভিযানে তাকে কারিগরি সহযোগিতা দেন গবেষক খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ।
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ:
দীর্ঘ ছুটির হাতছানি:
সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যে চার দিনের সরকারি ছুটি বরাদ্দ থাকে। তবে সাপ্তাহিক ছুটি ও ঈদের দিনক্ষণের সমন্বয়ে এই অবকাশ এবার ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এক মাসের ব্যবধানে এক দীর্ঘ ছুটির অপেক্ষায় রয়েছেন আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বাসিন্দারা।
অবশ্য হিজরি বর্ষের অন্য সব মাসের মতো জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি।
সূত্র: গালফ নিউজ