সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফেসবুক ডিলিট করতে চান তুষি নরওয়ের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিলের ঘটনায় মালয়েশিয়ার ক্ষোভ খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি ৩৬ হাজার টন ঈদ বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী ‘এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওপেন সিক্রেট’-রাশেদ খাঁন আজ রাতে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৫৮৫ জন

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরানের তেল শিল্পে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। পেট্রোলিয়াম পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির নেটওয়ার্কের অধীনে থাকা দুই ডজনেরও বেশি ব্যক্তি, কোম্পানি এবং জাহাজের ওপর এই বিধিনিষেধ জারি করা হয়েছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক চাপ বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে শামখানি পরিবারের মতো শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠদের লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার অভিযোগ, তারা ইরানের সাধারণ জনগণের ক্ষতির বিনিময়ে লাভবান হচ্ছে।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ইরান যখন হরমুজ প্রণালিকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে, তখন তাদের রাজস্ব আয়ের সক্ষমতা কমিয়ে দিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিনের তালিকায় সৈয়দ নাইমাই বদরুদ্দিন মুসাভি নামের এক ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন দাবি অনুযায়ী, তিনি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-র অর্থদাতা।

উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে কার্যত অবরোধ তৈরি করেছে। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি করেছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর