শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সব রানীর রাজার প্রয়োজন হয় না: অপু বিশ্বাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

দেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও নিজের রূপ ও স্টাইলের মোহে ভক্তদের মুগ্ধ করেছেন। সম্প্রতি সহশিল্পী আদর আজাদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আলোচনায় আসেন তিনি। সেই ছবিতে লাল শাড়িতে ট্র্যাডিশনাল লুকে ধরা দিয়ে ‘বেহুলা-লক্ষীন্দর’ প্রসঙ্গ টানেন এই নায়িকা, যা ভক্তদের নজর কাড়ে বেশ।

এরই ধারাবাহিকতায় এবার লোকজ ঐতিহ্যের চিরন্তন চরিত্র ‘বেহুলা’ রূপে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করেন তিনি। ছবিতে লাল রঙের ভারী কারুকাজ করা শাড়ি, সঙ্গে সোনার গয়না, পরিপাটি মেকআপ ও আকর্ষণীয় চুলের সাজে তাকে রাজকীয় আবহে দেখা যায়।

ভিন্ন ভিন্ন ভঙ্গিমা ও অভিব্যক্তিতে তোলা ছবিগুলোতে অপু বিশ্বাসের আত্মবিশ্বাসী উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে। ছবির সঙ্গে একটি বার্তাও জুড়ে দেন তিনি। সেখানে লিখেছেন, সব রানীর জন্য রাজা প্রয়োজন হয় না; কখনও নিজের স্বপ্ন, নিজের জগৎ আর সামান্য অলংকারই যথেষ্ট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর