বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীর কালশি থেকে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

রাজধানীর মিরপুর কালশি এলাকা থেকে এক গাড়ি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। তিনি গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান কার সিলেকশনের স্বত্বাধিকারী আসলাম সেরনিয়াবাত। এ ঘটনায় পল্ল­বী থানায় লিখিত অভিযোগ করেছেন তার ভায়রা লে. কর্নেল তারেক হোসেন ভুইয়া।

আজ শুক্রবার (৩০ আগস্ট) পল্ল­বী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্যবসায়ী অপহরণের ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

লে. কর্নেল তারেক হোসেন ভুইয়া বলেন, থানা পুলিশ ও র‌্যাব-৪ কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে। আমরা দ্রুত আসলাম সেরনিয়াবাতকে সুস্থভাবে ফিরে পেতে চাই।

থানায় করা অভিযোগে বলা হয়, আসলাম সেরনিয়াবাত তার বারিধারার অফিস শেষ করে একজন আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মিরপুরে যান। সঙ্গে আরেকটি গাড়িতে গাড়ি ব্যবসায়ী বারবিডার সভাপতি হাবিবুল্লাহ ডন ছিলেন। আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাসার উদ্দেশে রওয়ানা করেন আসলাম। বাসায় ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে কালশী ফ্লাইওভারের নিচে আইনশৃঙ্খলা বাহিনীর  পোশাকে কয়েকজন ব্যক্তি আসলামের গাড়ি থামানোর জন্য ইশারা দেয়।

এ সময় চালক গাড়ি থামালে আসলাম আছে কিনা জানতে চায় তারা এবং আসলামকে গাড়ি থেকে নামতে বলে। আসলাম গাড়ি থেকে নামলে তাদের সঙ্গে থাকা একজন সিভিল পোশাকের ব্যক্তি আসলামের হাতে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর আসলামকে একটি গাড়িতে উঠিয়ে চলে যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর