বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইরানে ঈদ উদ্‌যাপন, মসজিদগুলোতে মানুষের ঢল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

ইরান জুড়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনে মসজিদগুলোতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বোমাবর্ষণের হুমকি উপেক্ষা করেই মুসল্লিরা ঈদের নামাজ ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দেখা যায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মাশহাদ শহরের অন্যতম পবিত্র স্থান ‘ইমাম রেজা মাজার’ এ হাজার হাজার মানুষ ভিড় করেন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এবারের ঈদ উদ্‌যাপন আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ এটি ইরানের ঐতিহ্যবাহী নববর্ষ ‘নওরোজ’ এর সঙ্গে মিলে গেছে—যা একটি বিরল ঘটনা।

এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন শহরে ঈদের জমায়েতের কিছু অংশ পশ্চিমাবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে বলেও জানা গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর