বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অভিনেতা শামস সুমনের শেষ বিদায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

শেষবারের মতো চ্যানেল আই প্রাঙ্গণে প্রিয় মানুষটিকে দেখতে ছুটে এসেছেন সহকর্মী, স্বজন আর ভালোবাসার মানুষগুলো। অভিনেতা শামস সুমনকে হারিয়ে শোকে কাতর শোবিজ অঙ্গন।

আজ বুধবার (১৮ মার্চ) সকালে অনুষ্ঠিত হয় শামস সুমনের প্রথম জানাজা। সেখানে ছিল না কোনো কোলাহল, ছিল শুধু নীরবতা আর কান্নার চাপা শব্দ।

শিল্পী, নির্মাতা, সহযোদ্ধারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না তাদের প্রিয় সহকর্মী চলে গেলেন না ফেরার দেশে।

প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে এসে অনেকে চোখের জল আটকে রাখতে পারছিলেন না। একসঙ্গে কাটানো সময়, শুটিং সেটের হাসি, গল্প সবকিছুই যেন হঠাৎ থেমে গেছে তাদের! মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা শামস সুমন। যুক্তরাজ্য থেকে তার পরিবারের সদস্যরা দেশে ফিরলেই রাজশাহীর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর