বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মানবিক সহায়তা দেবে চীন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানসহ কয়েকটি দেশকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে বেইজিং।

আজ মঙ্গলবার ( ১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ইরান, জর্ডান, লেবানন ও ইরাককে জরুরি মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।

তিনি বলেন, “স্থানীয় জনগণের যে মানবিক সংকট তৈরি হয়েছে, তা কিছুটা লাঘব করতেই এই সহায়তা দেওয়া হচ্ছে বলে আমরা আশা করছি।”

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর গত তিন সপ্তাহ ধরে অঞ্চলজুড়ে উত্তেজনা ও সংঘাত চলছে। এর ফলে অনেক এলাকায় বেসামরিক জনগণের মধ্যে খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার সংকট দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে চীনের এই সহায়তা উদ্যোগকে অঞ্চলটিতে মানবিক সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।-সূত্র: টিআরটি ওয়ার্ল্ড


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর