বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মার্কিন নাগরিকদের জরুরি বার্তা ‘এখনই সৌদি ছাড়ুন’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এমন জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

আজ রোববার (১৫ মার্চ) এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে দূতাবাস। মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন প্রশাসন।

বার্তায় দূতাবাস ফ্লাইটের সবশেষ আপডেটের জন্য বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর চালু রয়েছে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে আকাশসীমা বার বার বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের বিমান সংস্থাগুলোর সাথে যোগযোগ অব্যাহত রাখতে হয়।

এদিকে যারা এখনই সৌদি আরব ছাড়তে পারবেন না, তাদের জনসমাগম এড়িয়ে চলা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি সতর্কতা অবলম্বর করতে বলা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর