শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মার্কিন নাবিক আহত হয়েছেন। তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে চলমান যুদ্ধের বা কোনো ধরনের সংঘাতের সম্পর্ক নেই

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, রণতরিটির মূল লন্ড্রি (কাপড় ধোয়ার জায়গা) এলাকায় আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেন্টকম আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে জাহাজের প্রোপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন বিকল হওয়ার মতো কোনো ক্ষতি হয়নি।

আহত দুই নৌ-সেনার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পরও রণতরিটির কার্যক্রম ব্যাহত হয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘বিমানবাহী রণতরিটির সব ধরনের অপারেশনাল কার্যক্রম বা সামরিক সক্ষমতা সম্পূর্ণ সচল রয়েছে।’

তবে ইউএসএস জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর