শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘সামরিক জুয়া’র বলি মধ্যপ্রাচ্য: রাশিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করেছে। এই অঞ্চলের সকল দেশের জন্য হুমকি সৃষ্টি করেছে এবং তা বাড়িয়ে তুলেছে।

নিয়মিত সংবাদ সম্মেলনে জাকারোভা হামলাকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আগ্রাসন বন্ধ করুন এবং আলোচনার টেবিলে ফিরে যান। রাশিয়ার লক্ষ্য দ্রুত পরিস্থিতি শীতল করার দিকে গুরুত্বারোপ করা।

তিনি উল্লেখ করেন, ইরানে ও অন্যান্য স্থানে সেসামরিক প্রাণহানি, ইরানের সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতি, তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণের স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার কারণে পরিবেশগত ক্ষতি এবং সাম্প্রতিক অন্যান্য ঘটনাগুলো—যা ইরানি সরকারকে সামরিক জোর দিয়ে উৎখাত করার প্রচেষ্টার খরচ দ্রুত বাড়াচ্ছে।

জাকারোভা বলেন, সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং বাড়ছেই, যা আমরা পূর্বেই ভবিষ্যদ্বাণী করেছিলাম এবং যা গভীর উদ্বেগের কারণ। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক জুয়া ইরানে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করেছে।

তিনি আরও বলেন, এই শত্রুতা, যা সুস্পষ্টভাবে পরিবেশগত ও রেডিওলজিক্যালসহ বিপর্যয়জনক ঝুঁকি সৃষ্টি করছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। কূটনৈতিক সমাধানের পথ পুনরায় অনুসন্ধান দ্রুত শুরু করতে হবে।

জাকারোভা সতর্ক করেন, যুদ্ধ শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা অস্বীকার করা চলবে না। তিনি বলেন, ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলাকে আলাদা করে দেখানো, কিন্তু প্রতিপক্ষের একই ধরনের কৌশলকে উপেক্ষা করা ফলপ্রসূ নয়।

তিনি বলেছেন, ইরান যে কোনো দেশের মতো আত্মরক্ষার অধিকার রাখে। আমরা ইরান, প্রতিবেশী আরব দেশ এবং অন্যত্র নাসামরিক লক্ষ্যবস্তু ও অবকাঠামোর ওপর হামলাকে অগ্রহণযোগ্য মনে করি।

মুখপাত্র পাশ্চাত্য দেশগুলোর প্রচেষ্টার সমালোচনা করেছেন, যা বোমা হামলাকে ইরানি জনগণের স্বার্থ রক্ষা ও তাদের দেশে স্বাধীনতা ও সমৃদ্ধি আনার প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করতে চায়।-সূত্র: আরটি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর