মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরান যুদ্ধে ৬ দিনে যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ১১ বিলিয়ন ডলার-নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) এক গোপন ব্রিফিংয়ের বরাতে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধের প্রথম দুই দিনেই প্রায় ৫.৬ বিলিয়ন ডলার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ছয় দিনে মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১১.৩ বিলিয়ন ডলারে। তবে এতে হামলার আগে সামরিক প্রস্তুতির খরচ অন্তর্ভুক্ত নয়।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বলা হয়েছে, ইরান ওয়ার কস্ট ট্র্যাকার অনুসারে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ১৭ বিলিয়ন ডলারের বেশি। এই হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করছে।

তাৎক্ষণিকভাবে সংঘাতের খরচ হিসাব রাখে ওয়েবসাইটটি।

প্রকৃত খরচ আরও বেশি হতে পারে উল্লেখ করে ওয়েবসাইটটি জানায়, এই হিসাবের মধ্যে দীর্ঘমেয়াদি খরচ যেমন যুদ্ধ থেকে ফেরত আসা সেনাদের চিকিৎসা ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত নয়।

এর আগে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস জানায়, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে প্রথম ১০০ ঘণ্টায় খরচ হয়েছে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা গড়ে প্রতিদিন প্রায় ৮৯১ মিলিয়ন ডলার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর