বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মার্কিন ঘাঁটিগুলোয় হামলা থামবে না: মোজতবা খামেনি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে প্রথম ভাষণে সৌদি আরব, দুবাই, কাতারসহ মার্কিন ঘাঁটি স্থান দেওয়া প্রতিবেশী দেশগুলোকে ভয় ধরালেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতি তিনি বলেন, এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে হামলা করা হবে।

মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তেহরান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়। এরপর এই প্রথম বক্তব্য দিলেন মোজতবা খামেনি। তার রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে—ইরানের নতুন সর্বোচ্চ নেতা চলমান যুদ্ধে আহত হয়েছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।

সূত্র : আল–জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর