শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইরানের নতুন নেতা মুজতবা খামেনির প্রতি কোনো হামলা মেনে নেবে না চীন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার পর তার ছেলে মুজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগের সিদ্ধান্তটি তেহরানের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে বেইজিং। তাই তাকে লক্ষ্য করে যেকোনো হামলা প্রচেষ্টার বিরোধিতা করে বলে জানিয়েছে চীন। 

ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে হুমকি দিয়েছিল, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির যেকোনো উত্তরসূরিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। খামেনি ও তার পরিবারের কিছু সদস্য এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দফা হামলায় নিহত হন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সোমবার সাংবাদিকদের বলেন, মুজতবা খামেনিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ‘ইরানের সংবিধানের ভিত্তিতে’ নেওয়া হয়েছে।

নতুন নেতার বিরুদ্ধে হুমকির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেকোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।’

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে। ইরান এ আগ্রাসনের জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর দিকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সূত্র: আরব নিউজ 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর