বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশসহ কয়েক দেশের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে।

আজ সোমবার (২ মার্চ) ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস   এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে।

তবে দূতাবাস স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত ভিজিটর (অ-অভিবাসী) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ, পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আগের মতোই চলবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত রাখবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর