বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, বালাগঞ্জ বাজারের সঙ্গে সংযোগ সহজ করতে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ফেরিঘাট উদ্বোধনের মাধ্যমে ফেরি সার্ভিস চালু করা হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে তাঁর নির্বাচনী এলাকাকে একটি ‘মডেল আসন’ হিসেবে গড়ে তোলা হবে।   

আজ বুধবার ( ২৫ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মালিক বলেন, বালাগঞ্জ বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় আপাতত ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মৌলভীবাজারের সঙ্গে যোগাযোগ সহজ হয়।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি উন্নয়ন ও সেবার রাজনীতিতে অঙ্গীকারবদ্ধ। এলাকার সার্বিক উন্নয়নে তিনি সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্য জানান, ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে। দাউদপুর এলাকা থেকে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে প্রায় ১০ থেকে ১৫ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। এ ছাড়া ফেঞ্চুগঞ্জের মানিকপুর এলাকায় প্রায় চার কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে, যা কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শাহ আক্তার হুসেন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ওসমানীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর