বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সিলেটে মহানগরে অপরাধ দমনে পুলিশের ‘জিনিয়া অ্যাপ’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

সিলেট মহানগরীতে অপরাধ দমন ও পুলিশি সেবা সহজ করতে চালু হলো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ‘জিনিয়া অ্যাপ’। 

আজ বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবাগত কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান।

তিনি বলেন, সিলেট শহরকে নিরাপদ ও আধুনিক করতে ‘জিনিয়া’ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ জরুরি পুলিশি সহায়তা মিলবে এক ক্লিকেই।

কমিশনার আরও জানান, সময়ের সাথে অপরাধের ধরণ বদলেছে। তাই এই অ্যাপ নাগরিক ও পুলিশের মধ্যে আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধেও এতে বিশেষ ব্যবস্থা থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর