মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর আমিনুল ঈদযাত্রা: ট্রেনের সূচি প্রকাশ আওয়ামী লীগ সরকারের আমলে করা আরও ১২০২ মামলা প্রত্যাহার তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন, ১১ হাজার ফ্লাইট বাতিল, ৫ লাখ বাড়ি বিদ্যুৎহীন বিসিবিতে নতুন দায়িত্বে আসিফ আকবর এলপি গ্যাসের দাম কমলো শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নির্বাচন ৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি;বহুদলীয় গণতন্ত্র, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী: মঈন খান ইরানে বিমানঘাঁটির কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট ও ২ ব্যবসায়ী নিহত

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন, ১১ হাজার ফ্লাইট বাতিল, ৫ লাখ বাড়ি বিদ্যুৎহীন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

ভয়াবহ তুষার ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। বাতিল হয়েছে ১১,০০০ ফ্লাইট, পাঁচ লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

স্থানীয় সময় রোববার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আটটি অঙ্গরাজ্যে ঝড় আঘাত হানে। পরদিন সোমবার সকাল ৯টায় এ সংবাদ লেখা পর্যন্ত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যামশায়ার এবং ভার্জিনিয়া স্টেটে ১৯ ইঞ্চি থেকে দুই ফুট পর্যন্ত তুষারপাত ঘটে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়ারের তথ্য অনুযায়ী, দেশটির ভেতরে, দেশে প্রবেশ ও দেশ থেকে ছেড়ে যাওয়া ১১,০০০ ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়ার, নিউ জার্সি ও রোড আইল্যান্ডসহ একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তুষারপাত, প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে আকাশপথে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিন ও রাতের তুষার ঝড়ে জবুথবু হওয়া এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। সড়ক-মহাসড়কে ন্যাশনাল গার্ড, স্টেট পুলিশ, সিটি পুলিশ, অ্যাম্বুলেন্স আর তুষার অপসারণের যানবাহন ছাড়া অন্য কোনো বাহন নেই। সিটি, স্টেট এবং কাউন্টি প্রশাসনের তথ্য অনুযায়ী, সকাল নাগাদ ৫ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তুষার ঝড়ের কবলে পড়া ৪ কোটি আমেরিকানের মধ্যে ৫ লক্ষাধিক বাংলাদেশি আমেরিকানও রয়েছেন।
সূত্র জানায়, নিউইয়র্ক স্টেটের সেন্টার মরিসে ১৯.৮, নিউজার্সি স্টেটের ফ্রিহোল্ডে ১৯, মাউন্ট হোলিতে ১৮.৫, পেনসিলভানিয়ার ফেয়ারলেস হিলসে ১৮ ও দেলওয়ার স্টেটে ১৮ ইঞ্চি তুষারপাত হয়েছে। অবিরাম এ ধারা রাত নাগাদ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। তুষার ঝড়কে কেন্দ্র করে ১১ হাজার ফ্লাইট (জাতীয় ও আন্তর্জাতিক) বাতিল করা হয়। জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, প্রলংকরী এ তুষার ঝড়ের আভাস পেয়ে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটস স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট স্টেটে সড়ক-মহাসড়কে জরুরি প্রয়োজনীয় যানবাহান ব্যতীত সবকিছু নিষিদ্ধ করা হয়।

বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়।-সূত্র: এনডিটিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর