বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ড. ইউনূসকে এরদোগানের ফোন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১:১২ অপরাহ্ন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান  বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান।
এ সময় প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যাদূর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়।
তিনি বলেন, তুরস্ক বন্যাদূর্গতদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
প্রেসিডেন্ট এরদোগান বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান।  অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন।
প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোগান আমন্ত্রণ গ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর