রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পশ্চিমা মিডিয়াগুলো গণমাধ্যম নয়, মানুষকে বোকা বানানোর মাধ্যম: ভ্লাদিমির পুতিন ভাঙ্গায় সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা দেশে এসেছে হজের ফিরতি ফ্লাইট ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় তারুণ্যের ভাবনা : জিয়াউর রহমান ছিলেন সাহসী ও দূরদর্শী নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১২ অপরাহ্ন

কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী পৃথক অভিযানে চার দিনে ১৫ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। অভিযানে এক নারীসহ গ্রেপ্তার হয়েছেন ৩ জন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অভিযান পরিচালনা করে ৮০ হাজার ইয়াবাসহ বছর আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়।

গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে সীমান্ত পিলার-৩৬ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং বিওপির পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ২৯ কোটি ৪০ লাখ টাকা। এসময় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে।

অন্যদিকে, রামু থানা পুলিশও নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে। এছাড়া ৭০ হাজার ইয়াবাসহ রামুর এক নারীকে বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, মাদক কারবারিদের দমনে পুলিশ বদ্ধ পরিকর। সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর