বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে দুই হাজারের বেশি বন্দির সাজা মউকুফ করলেন খামেনি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি দেশটির বিচার বিভাগের প্রধানের আবেদনের পর দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ, হ্রাস ও রূপান্তরের অনুমোদন দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি-এজেইয়ের প্রস্তাব অনুমোদন করেন আয়াতুল্লাহ খামেনি।

এর আওতায় সাধারণ ও বিপ্লবী আদালত, সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থা এবং বিভিন্ন সরকারি কারাগারে দণ্ডপ্রাপ্ত মোট ২ হাজার ১০৮ জন আসামি দণ্ড মওকুফ বা সাজা কমানোর সুযোগ পাচ্ছেন।

বিচার বিভাগের প্রধান শাবান মাসের ধর্মীয় দিবসসমূহ (শাবানিয়াহ উৎসব) এবং ইসলামি বিপ্লব বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতার কাছে এ সংক্রান্ত আবেদন জানান। আবেদনে আইন অনুযায়ী যোগ্য বন্দিদের প্রতি দয়া প্রদর্শনের অনুরোধ করা হয়।

ইরানে ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে এ ধরনের সাধারণ ক্ষমা বা সাজা হ্রাসের উদ্যোগ নেওয়া একটি প্রচলিত রীতি। এসব উপলক্ষে বিচার বিভাগের প্রধান সর্বোচ্চ নেতার কাছে প্রস্তাব পাঠান এবং তার অনুমোদনের পর তা কার্যকর হয়।

দেশটির কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগ মানবিক বিবেচনার পাশাপাশি সমাজে পুনর্বাসনের সুযোগ তৈরি এবং বিচার ব্যবস্থায় সহনশীলতার বার্তা দেওয়ার অংশ।

সূত্র: প্রেস টিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর