বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

রাঙ্গুনিয়া উপজেলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

আজ সোমবার (২৬ আগস্ট) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে সকাল ১০টায় অভিযান শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। এ সময় গরু ও গয়ালের খামারের ছয়টি শেড, একটি রেস্তোরাঁসহ বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। খামারে কোনো গরু বা গয়াল ছিল না।

অভিযান পুরোপুরি শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, আরেকটি বনভূমি এরশাদ মাহমুদের দখলে আছে। শিগগির সেটি উদ্ধারে অভিযান চালানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর