বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে এবং তাদেরকে ভোট দিলে ইমান নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় আয়োজিত নির্বাচনি সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতকে ভোট দিলে আমরা তো আমাদের ইমানকে নষ্ট করে ফেলবো। তাই আমি অনুরোধ করবো—কোনো বিভ্রান্তিতে না পড়ে দেশের উন্নয়নের জন্য, আমাদের একাত্তরের স্বাধীনতাকে ধারণ করার জন্য এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানকে ধারণ করার জন্য আসুন ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি।’

জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বলতে শুরু করেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। একটা মার্কাকে ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়?’

তিনি আরও বলেন, ‘হেফাজতে ইসলামের আমির সাহেব জামায়াতের এসব কথার ওপর বলেছেন, জামায়াতে ইসলামকে ভোট দেওয়া নাজায়েজ। আর চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী।

নিজ নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘আমার ঠাকুরগাঁও এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, কৃষি ছাড়া আয়ের আর কোনো উৎস নেই। কৃষকরা যেন ঠিকভাবে কৃষিকাজ করতে পারে, সেজন্য সার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।’

এসময় সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। নির্বাচিত হলে সবার আগে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করবো। আমার সনাতনী ভাই-বোনদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি এলাকায় নতুন নতুন কলকারখানা স্থাপন করা হবে এবং বেকার সমস্যা দূর করার চেষ্টা করা হবে।’

এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর