মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের আকাবা উপসাগরে মার্কিন আর্মাডা মোতায়েন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ২:১২ অপরাহ্ন

ইরানের অভিমুখে রওয়ানা হয়ে বিশ্ব আলোচনার কেন্দ্র পৌঁছা যুদ্ধযানগুলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

গত শুক্রবার  ইসরায়েলের ইয়নেট নিউজ জানিয়েছে, ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বন্দরে বন্দরে নোঙর করেছে। ইরানে হামলার পরিকল্পনা সাজানোর অংশ হিসেবে মিশর ও জর্ডানের কাছাকাছি ইসরায়েলের ইলাতে বন্দরের সীমান্তের কাছে এ যুদ্ধজাহাজ নোঙর করে রাখা হয়েছে।

তবে এই মোতায়েন এমন এক সময়ে, যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন—ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি যুদ্ধজাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেন, মার্কিনিরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে। কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তবে তা আর সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত—যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।

গতকাল রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।-সূত্র: টাইমস অফ ইসরায়েল 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর