শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আগামী নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য বদলানোর : সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।  

আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তারা ধর্মের উসিলায় রাজনীতি করছে। কিন্তু ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে না। অনেকেই ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই।

তিনি আরও বলেন, সংবিধানে এমনভাবে সংশোধনী আনা হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে, যাতে করে গণতন্ত্রকে পাহারা দিতে পারে। আগামীতে দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা গড়ে তোলা হবে।

বিএনপির এই প্রার্থী বলেন, ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে।

নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ অন্য নেতারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর