শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নতুন সম্পর্কে বাঁধন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

২৪ এর জুলাই আন্দোলনে রাজপথে আলোচনায় আসার পর অনেকটাই আড়াল ছিলেন দেশের জনপ্রিয় আজমেরী হক বাঁধন। তবে এবার নীরবতার আড়াল ভেঙে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে । পর্দার শক্তিশালী উপস্থিতি আর স্পষ্টভাষী মন্তব্যে যিনি বরাবরই আলো ছড়ান, সেই অভিনেত্রী এবার শিরোনামে ব্যক্তিজীবনের এক গোপন অধ্যায় নিয়ে। একা থাকার অধ্যায় নাকি শেষ—প্রেম করছেন তিনি। তবে কে সেই মানুষ, যার হাত ধরে নতুন পথে হাঁটছেন বাঁধন, সে রহস্য আপাতত রেখে দিলেন নিজের কাছেই। সম্প্রতি বাঁধন একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা আলোচনা করছেন।

প্রকাশিত সেই পডকাস্টে তিনি জানান, এখন আর একা নেই তিনি, জীবনে প্রবেশ ঘটেছে নতুন মানুষের। উপস্থাপকের প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, ‘আমি প্রেম করছি। তবে কার সঙ্গে করছি, সেটি এখনই বলতে পারছি না—নিষেধ আছে। না হলে, সবই বলে দিতে পারতাম। কারণ, আমি ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি করতে পছন্দ করি না।’

এরপর নিজের কাজ নিয়ে বাঁধন জানান, অভিনয়ে তিনি আরও বেশি মনোযোগী হতে চান। সামনে পর্দায় নিজেকে আরও ভাঙতে চান। চরিত্রনির্ভর কাজগুলোতে অভিনয়ের সুযোগ এলে নিজের সর্বোচ্চটা দিতে চান এই অভিনেত্রী।

বর্তমানে বাঁধন ব্যস্ত আছেন নতুন একটি সিনেমা নিয়ে। পরিচালক তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় তাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এর চিত্রনাট্য লিখেছেন সায়মুল ও স্বাধীন। এ ছাড়া তার অভিনীত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। সেখানে সিনেমাটি আগামী ২, ৪ ও ৭ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর