বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, তিনি জাতির সম্পদ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

মালয়েশিয়ায় কালো তালিকাভুক্ত ৪২ বাংলাদেশিসহ ১৩১ জন প্রবাসী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১:১০ অপরাহ্ন

বাংলাদেশি ৪২জন সহ ১৩১ জন প্রবাসীকে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। জানুয়ারি ২০২৬-এর তৃতীয় সপ্তাহজুড়ে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো বিভিন্ন দেশের মোট ১৩১ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। 

প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন-মিয়ানমারের ৬৫, বাংলাদেশের ৪২, থাইল্যান্ডের ৯, ভারতের ৮, নেপালের ৪, ইরাকের ২, ইয়েমেনের একজন।

বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং রানতাউ পাঞ্জাং আইসিকিউএস কমপ্লেক্স হয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, প্রত্যাবাসিত সব বন্দির নাম বিভাগীয় সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিয়মিতভাবে এই বন্দি স্থানান্তর কার্যক্রম পরিচালনা করছে, যেন সাজা শেষ করা বন্দিরা দেশে থেকে না যান এবং ডিটেনশন ডিপোতে অতিরিক্ত বন্দির চাপ সৃষ্টি না হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর