শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

চীনকে ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ২:২৯ অপরাহ্ন

চীনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ড -এ যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বেইজিং এ খবর নিশ্চিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদব্রিফিংয়ে বলেন, ‘চীন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পেয়েছে।’ তবে বেইজিং এই আমন্ত্রণ গ্রহণ করবে কি না তা তিনি স্পষ্ট করেননি।

এই বোর্ড মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলের পুনর্নির্মাণ তদারকির জন্য তৈরি করা হয়েছিল। তবে চার্টারে বোর্ডের কার্যক্রম শুধু প্যালেস্টাইনের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে কি না তা উল্লেখ করা হয়নি। ওয়াশিংটন বিভিন্ন নেতাকে এই বোর্ডে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

বোর্ডের সভাপতি থাকবেন ট্রাম্প এবং এতে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

গুও বলেন, ‘গত বছরে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নানা ওঠানামার মধ্যে থেকেও মোটামুটি স্থিতিশীল ছিল। ব্যাবসায়িক দ্বন্দ্বের কারণে দুই দেশ একে অপরের পণ্যের ওপর শুল্ক আরোপ করলেও সম্পর্কের সামগ্রিক অবস্থা স্থিতিশীল ছিল।’ তিনি আরো বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা উভয় পক্ষের জন্য লাভজনক, আর সংঘাত উভয়ের জন্যই ক্ষতিকর।’

সূত্র : আল-অ্যারাবিয়া


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর