বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়ানোর ছবি পোস্ট ’ ট্রাম্পের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ২:২৭ অপরাহ্ন

দখলের হুমকি দিয়ে এবার সামাজিকমাধ্যম ট্রুথ স্যোশালে ‘গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়ানোর’ একটি ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পাঠানো মেসেজের স্ক্রিনশটের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরো কয়েকটি ছবি পোস্ট করেছেন। 

ছবিগুলোর একটি মনে হচ্ছে ২০২৫ সালের আগস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ। ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনালাপ উপলক্ষে ইউরোপীয় নেতারা ওয়াশিংটন সফর করেছিলেন।

ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা ছবিতে উপস্থাপনা বোর্ডটি বদলে দেওয়া হয়েছে, যেখানে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডের ওপর মার্কিন পতাকা দেখানো হয়েছে। মূল ছবিতে ইউক্রেন সংঘাতের ফ্রন্টলাইন প্রদর্শিত ছিল।

মূল ছবিটি ২০২৫ সালের আগস্টে ইউরোপীয় নেতাদের ওয়াশিংটন সফরের পর তোলা হয় এবং হোয়াইট হাউসের ফ্লিকার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।

আজ ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি ছবি পোস্ট করেছেন, যা একটি ইলাস্ট্রেশন।
সেখানে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা স্থাপন করছেন। তার পাশে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইলাস্ট্রেশনের সামনের অংশে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে: ‘গ্রিনল্যান্ড: মার্কিন ভূখণ্ড, প্রতিষ্ঠা ২০২৬।’-সূত্র : বিবিসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর