মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘অভদ্র ও অযোগ্য’ বলে উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন একটি সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে তার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। রাষ্ট্রায়ত্ত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ইয়াং সঙ হোকে “তাৎক্ষণিকভাবে” পদচ্যুত করা হয়েছে। 

কিমের ভাষ্য অনুযায়ী, কর্মকর্তারা “দায়িত্বহীন, অভদ্র ও অযোগ্য” এবং “অনেকে দীর্ঘদিন পরাজয়বাদ, দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তায় অভ্যস্ত হয়ে পড়েছে।”

কেসিএনএ’তে কিমের উদ্ধৃত বক্তব্যে বলা হয়, “ইয়াং ভারী দায়িত্ব পালনের যোগ্য নয়। সহজভাবে বললে, এটি আমাদের কর্মকর্তার নিয়োগ প্রক্রিয়ায় একটি ভুল—গাড়ি বেঁধে দেওয়া হয়েছে ছাগলের পিঠে, যেখানে ওক্স টানবে।”

ইয়াং সঙ-হো আগে যন্ত্রপাতি শিল্পমন্ত্রী ছিলেন এবং পরে ওই খাতের দায়িত্বে  উপ-প্রধানমন্ত্রীর পদে উন্নীত হন। তিনি ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব পরিষদের বিকল্প সদস্যও ছিলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ। তার উত্তরসূরি এখনো ঘোষণা করা হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর