শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

অনিক ইসলামের দুর্দিনে পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একসময়ের মাঠ কাঁপানো পেসার কাজী অনিক ইসলামের দুর্দিনের অবসান হতে যাচ্ছে। ইনজুরি আর অভাবের তাড়নায় যখন এই ক্রিকেটারের ক্যারিয়ার থমকে গিয়েছিল, তখন তার সাহায্যে এগিয়ে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

মূলত, ইনজুরি আর দীর্ঘদিনের অবহেলায় মাঠের বাইরে থাকা কাজী অনিক ইসলামের মানবেতর জীবনের গল্প সম্প্রতি উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। এটি নজরে আসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

তারই ধারাবাহিকতায় মিরপুরের পল্লবীতে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসায় যান কাজী অনিক। তারেক রহমানের পক্ষ থেকে অনিকের হাতে তুলে দেন সহযোগিতা।

ইতোপূর্বে বিসিবির দু-একজনের কাছে সাহায্য চেয়েও খালি হাতে ফিরতে হয়েছিল অনিককে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই অভাবনীয় সমর্থনে আপ্লুত এই তরুণ পেসার। নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর