মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিশ্ব হয়ে উঠছে আরও বিপজ্জনক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মন্তব্য করে বলেছেন আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে। তবে ভেনেজুয়েলা ও ইরানের চলমান পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি। 

যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি, ইরানে চলমান বিক্ষোভ কিংবা গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি—এসব বিষয়ে পুতিন এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

মৃদু হাসি দিয়ে পুতিন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে—আমি মনে করি না কেউ এ নিয়ে দ্বিমত পোষণ করবে।

দীর্ঘদিনের সংঘাতগুলো আরো তীব্র হচ্ছে এবং নতুন, গুরুতর উত্তেজনাকেন্দ্র তৈরি হচ্ছে।’
ক্রেমলিনে পরিচয়পত্র পেশ করা নতুন রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া বক্তব্যে—যা চলতি বছরে তার পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য—পুতিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘আমরা এমনদের কাছ থেকে একতরফা ভাষণ শুনছি, যারা শক্তির জোরে নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া, অন্যদের উপদেশ দেওয়া এবং আদেশ জারি করাকে বৈধ মনে করে।’ তিনি যোগ করেন, ‘রাশিয়া আন্তরিকভাবে বহুমুখী বিশ্বের আদর্শে প্রতিশ্রুতিবদ্ধ।

পুতিন ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো গঠনে রাশিয়ার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করি, এই প্রয়োজনীয়তার স্বীকৃতি শিগগির বা পরে আসবে। ততদিন পর্যন্ত রাশিয়া ধারাবাহিকভাবে তার লক্ষ্য অনুসরণ করে যাবে।’

ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের জন্ম দিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর