শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমরা অঙ্গীকারবদ্ধ,আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চাই: সিইসি নাসির উদ্দিন টানা পাঁচ জয়, রেকর্ড গড়লেন জর্জিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল রেমিট্যান্সের সুবাতাস, মে এর ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার! পাকিস্তানের সালমানকে তিরস্কার আইসিসির চলমান আলোচনা ‘একটি চুক্তি বা ইরানের ওপর নতুন হামলার সন্ধিক্ষণে রয়েছে’: ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর দায়িত্ব পুনর্ব্যক্ত করলো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী মুহিত জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আরব আমিরাতে রাজকীয় ক্ষমা পেলেন ৪৪০ বাংলাদেশি বন্দি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৫৪তম জাতীয় দিবস বা ইদ আল ইতিহাদ উপলক্ষে ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ ক্ষমার ঘোষণা দেওয়া হয়। এ সময় সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব দেশব্যাপী বিভিন্ন দেশের হাজারো বন্দিকে ক্ষমা করে দেয়।

প্রতি বছর ঈদ, জাতীয় দিবসসহ প্রধান জাতীয় ও ধর্মীয় উৎসব, উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা দণ্ডিতদের এ ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করেন। এর উদ্দেশ্য হলো-ক্ষমাশীলতা, সমাজে পুনরায় একীকরণ এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা।

কর্মকর্তারা উল্লেখ করেছেন, ২০২৫ সালের শেষের দিকে ক্ষমা কর্মসূচির আওতায় আমিরাত বিপুল সংখ্যক বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে বাংলাদেশি নাগরিকরাও ছিলেন। এতে তারা নিজেদের জীবন পুনর্গঠন এবং পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর