বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মাচাদোকে ওয়াশিংটনে জরুরি বৈঠকে বসার জন্য ডেকেছেন ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি বৈঠকে বসার জন্য ওয়াশিংটনে ডেকে পাঠিয়েছেন ভেনেজুয়েলার শান্তিতে নোবেলজয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এই হাই-প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে হোয়াইট হাউসে।

নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে বন্দি হওয়ার পর থেকে ভেনেজুয়েলার রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়া মাচাদোর এই রাজকীয় প্রত্যাবর্তন কারাকাসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতেই ট্রাম্প এই ‘বিকল্প কার্ড’ ব্যবহার করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

গত ৩ জানুয়ারি মাদুরো অপহৃত হওয়ার পর দেশটির সেনাবাহিনী ও আদালতের সমর্থনে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান এবং ট্রাম্প প্রশাসন দ্রুতই তাকে সমর্থন জানায়। তবে গত কয়েক দিনে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে যখন স্বেচ্ছায় নির্বাসনে থাকা মাচাদো নিজের নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর পরপরই ওয়াশিংটন মাচাদোকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানায়।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনো দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করে গেলেও তাকে কড়া হুশিয়ারি দিয়ে রেখেছেন। বিশেষ করে ভেনেজুয়েলার বিশাল তেলের মজুত সংক্রান্ত বিষয়ে ওয়াশিংটনের ইচ্ছা-অনিচ্ছার সঙ্গে তাল মিলিয়ে না চললে দেলসিকেও চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে রিপাবলিকান এই নেতা স্পষ্ট করে দিয়েছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরাবিবিসি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর